আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

জুড়ীতে প্রাকৃতিক ভয়ে আধা-পাকা ধান কাটা শুরু !

জালালুর রহমান(মৌলভীবাজার)ঃ সিলেট ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওর পাড়ের কৃষকরা চলিত মৌসুমের শুরুতেই প্রকৃতিক দূর্যোগ তথা ভান বাদলের ভয়ে সময়ের আগেই আধা-পাকা ধান কাটা শুরু করে দিয়েছেন। উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৫হাজার ৪শ ৮০ হেক্টর জািমতে চলিত মৌসুমে অত্রাঞ্চলের কৃষকরা বোরো ধান চাষ করেন। তন্মমধ্যে জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের বেশির ভাগ জমিতে চাষ হয়েছে। জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের কৃষক আবুল হোসেন, ইউছুফ নগর গ্রামের সাইফুল ইসলাম ও শিমুল তলা গ্রামের তাজুল ইসলাম জানান,বিগত ২/৩ বছর অতিবৃষ্টি,পাহাড়ি ঢল ও শিলাবৃষ্টির কারণে তারা ফসল ঘরে তুলতে পরেনি।এবার প্রকৃতির ভয়ে আধা-পাকা ধান কাটতে বাধ্য হয়েছেন। তবে, ফলন ভাল হয়নি,বিষেশ করে বিআর ২৮ জাতের ধানে এক ধরনের ব্লাষ্ট মড়ক ধরে ধান বিনষ্ট করার কারণে আশানুরুপ ফসল পেতে বঞ্চিত হচ্ছে কৃষকরা।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকারের সথে যোগাযোগ করলে, তিনি বলেন, ২৮ জাতের বুরো ধানে নেকব্লাস্ট নামক রোগ ধরায় ধানের শীষে ওজন কম হওয়ায় ফলন ভাল হয়নি । তবে, ২৯জাতসহ অন্যান্য জাতের বাম্পার ফলন হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে তা কৃষকরা কাটা শুরু করবেন,তখন তাদের মুখে হাসি ফুটে উঠবে।