আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে রৌপ্যকাপ ক্রিকেট ফাইনালে এস পি কে নোয়াগাঁও চ্যাম্পিয়ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে রৌপ্যকাপ ক্রিকেট প্রতিযোগিতায় আর এস পি কে নোয়াগাঁও চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও মাঠে ইর্য় স্টার যুব সংঘের আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রৌপ্যকাপ ক্রিকেট প্রতিযোগিতা কমিটির সভাপতি তাজ উল্যার সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগে আহŸায়ক মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাবুর ইসলাম, আব্দুল হান্নান, আরিফ মিয়া, আব্দুস শহীদ সায়েদ।
চুড়ান্ত খেলায় এস পি এস নোয়াগাঁও ২০ ওভারে ৪ উইকেট রান সংগ্রহ করে ১০৩। জবাবে স্বাগতিক ইয়ং স্টার মাধবপুর সব কয়টি উইকেট হারিয়ে রান সংগ্রহ করে মাত্র ৪৩। ফলে আর এস পি কে নোয়াগাঁও ৫৯ রানে জয় লাভ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ গ্রহন করেছিল। খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের তৌকির আহমদ ও ম্যান অব দি সিরিজ হয়েছে একই দলের আমজাদ হোসেন।