আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

ভাটেরায় অতিরিক্ত সচিব আব্দুর রউফ মেধা কাজে লাগিয়ে বিশ্ব জয় করতে হবে

কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়া উপজেলার ভাটেরা স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের বিশ্ব জয় করতে হবে, শিক্ষার ক্ষেত্রে তোমাদের মেধা কাজে লাগাতে হবে, এই সরকার শিক্ষা বান্দব সরকার, তোমাদের সামনে অনেক সুযোগ আছে। তোমরা স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে আর আমাদের থেকে অনেক উচ্চ পদে কাজ করবে দেশের জন্য।
৮ এপ্রিল রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে ভাটেরা স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি আ.স.ম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ভাটেরা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আলী চৌধুরী তরিকের এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ সেলিম আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, ভাটেরা স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য উমেদ আলী, ভাটেরা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হামিদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮ম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম।