মু রিমন ইসলাম,
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নরে বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুজ মিয়া শনিবার ৭ এপ্রিল ২০১৮ইং তারিখে ভোর রাত ৪টা ৪০ মিনিটে পশ্চিম লইয়ার কুলে উনার নিজ বাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ার কুল গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মুক্তিযুদ্ধা নুরুজ মিয়া।মৃত্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর।তিনি ৩ স্ত্রী,৮ ছেলে ৭ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের জানাযা রবিবার বিকাল ৩ ঘটিকায় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।রাষ্ট্রীয় মর্যাদায় মধ্যদিয়ে জানাযা শেষে তার পারিবারিক করবস্থানে দাফন করা হয়।অনুষ্ঠিত জানাযায় অংশগ্রহন করেন শ্রীমঙ্গল মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার কুমোদ বাবু,সহ-কমান্ডার আব্দুল কাদির,ডেপুটি কমান্ডার মোয়াজ্জিন হোসেন,সহ-কমান্ডার অমলেন্দু পাল, সাবেক সহ-কমান্ডার লিয়াকত আলী,মুক্তিযুদ্ধা কৃষি নার্সারির সভাপতি হবিব উদ্দিন,মুক্তিযুদ্ধা সিরাজ মিয়া,বাংলাদেশ প্রতিক্ষণ সংবাদ পত্র পরিবারের ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য,মুক্তিযুদ্ধার সন্তান অজয় সিং,সংবাদকর্মী মু রিমন ইসলাম সহ উপজেলা পুলিশ প্রশাসন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও মরহুমের এলাকাবাসী আত্মীয় স্বজন।
মুক্তিযুদ্ধা নুরুজ মিয়াকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
Catagory : মৌলভীবাজার | তারিখ : এপ্রিল, ৮, ২০১৮, ১২:৩২ অপরাহ্ণ • ০ বার পঠিত






