আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

৭এপ্রিল ২০১৮ইং বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


মৌলভীবাজার প্রতিনিধি

৭ এপ্রিল \ “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় গতকাল ৭এপ্রিল ২০১৮ইং বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিভিল সার্জন কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০শর্য্যা হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়। এ উপলক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: বিনেন্দু ভৌমিক এর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন.ইউনিসেফ প্রতিনিধি লুৎফুর রহমান,স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: সুব্রত রায় প্রমুখ।