আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

৮ দফা আদায়ের দাবিতে কমলগঞ্জের মানবন্ধন ও সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :


প্লান্টেশন এলাকার কর্মক্ষেত্রে নারী চা শ্রমিকদের শৌচাগার, প্রক্ষালণ কক্ষ, বাগান থেকে মদ পাট্টা প্রত্যাহারসহ ৮ দফা আদায়ের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক নারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার শমশেরনগর বাজার চৌমুহনা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চা শ্রমিক নারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক নারীনেত্রী মেরী রাল্প ও যুগ্ম আহবায়ক মনি গোয়ালার নেতৃত্বে শতাধিক নারী চা শ্রমিক ব্যানার ও ৮ দফা সম্বলিত ফ্যাষ্টুনসহ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে সভায় অন্যান্যের মাঝে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাম ভজন কৈরী, চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) সাধারনণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক ও ইউপি সদস্য সীতারাম বীন, নারীনেত্রী ইউপি সদস্যা নমিতা সিং, আশা ওড়নাল, মীরা রেলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চা শ্রমিক নারীরাই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ি উঁচু নিচু টিলা, খাদ এলাকা ও জঙ্গলে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কাজ করে। প্লান্টেশন এলাকায় নারী শ্রমিকদের নেই কোন শৌচাগার। তাই চা শ্রমিক নারী পরিষদ ৮ দফার দাবি আদায়ে এ মানববন্ধন কর্মসূচী পালনসহ সভা করে।
চা শ্রমিক নারী পরিষদের ৮ দফা দাবিগুলো হচ্ছে ১. প্রতিটি চা সেকশনে (প্লান্টেশন এলাকা) নারীদের জন্য শৌচাগার ও প্রক্ষালণ কক্ষ ও ওজন ঘর স্থাপন ২. নিরিকের (চা পাতা তোলার পরিমাণ) অতিরিক্ত উত্তোলিত চা পাতার জন্য দ্বিগুনহারে মজুরি প্রদান ৩. চা বাগানে মদের পাট্টা বন্ধ করা ৪. চা বাগান কার্যালয়ে নিয়োগের ক্ষেত্রে পুরুষের সমপরিমাণ নারী প্রার্থী নিয়োগ দেওয়া, ৫.মজুররিসহ মাতৃত্বকালীন ছুটি ৬ মাস দেওয়া, ৬. নারী সর্দার ও নারী বাবু নিয়োগ দেওয়া, ৭. সরকারী চাকুরি ও উচ্চ শিক্ষায় চা বাগানের মেয়েদের কৌটা প্রদান, প্রতিটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে শতকরা ষাট ভাগ নারী নিয়োগ প্রদান ও ৮. চা শ্রমিকদের ভিটা উচ্ছেদ আইন বাতিল