আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইনে চারটি প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ১০ এপ্রিল কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, কম ওজনের বাটখারা ব্যবহার করে কৃষকদের কাছে সার বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে জালালিয়ায় অবস্থিত মেসার্স মহসীন ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, পালিতকোনা, বৃন্দাবনপুর অবস্থিত মেসার্স এস. কে. ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, পতনউষার অবস্থিত শিমলা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, পতনউষার অবস্থিত মেসার্স শরীফ ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।