আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

আশিদ্রোন জামিউল উলুম মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ:

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আশিদ্রোন জামিউল উলুম হাফিজিয়া মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও
অভিভাবক সমাবেশ ১২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায়, আশিদ্রোন মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার উপদেষ্টা কবি মোমতাজ জালাল,
বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল মালিক, সাবেক মেম্বার মকছুদুর রহমান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির, মাওলানা মাহমুদুল হাসান, অভিভাক আলা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন-ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য অপরিহার্য। ইলমে নববীর এই শিক্ষার শিক্ষক হলেন স্বয়ং মহান রাব্বুল আলামিন। ওহীভিত্তিক শিক্ষার মাধ্যমে আলোকিত আদর্শিক মানুষ তৈরি করতে কওমি মাদরাসা এবং ইসলামি শিক্ষার বিকল্প নেই। তিনি আরও বলেন ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কাজেই ইসলামি শিক্ষাকে সর্বস্তরে চালু করা এবং এ শিক্ষা অর্জন করা প্রত্যেকের দায়িত্ব।
মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক জানান-আশিদ্রোন মাদরাসায় বাংলা, ইংরেজি, গণিত,আরবি, ভূগোল, সিরাত, ইতিহাস শাস্ত্রের পাশাপাশি সব বিষষয়ে ছাত্রদেরকে যোগ্য ও দক্ষ হিসাবে গড়তে মাদরাসায় রয়েছে সময়োপযোগী বিশেষ পরিকল্পনা। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে জামিয়া সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। ফলাফলের দিক দিয়েও অনেক এগিয়ে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষে রয়েছে সাপ্তাহিক সভার বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।