আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

কমলগঞ্জে শিক্ষক সমাবেশ, ছাত্র-শিক্ষক ও সেরা মায়ের সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দিক্ষা” এই শ্লোগানকে সামনে রেখে শমশেরনগর ক্লাষ্টারে প্রাথমিক শিক্ষক সমাবেশ, দেশ সেরা ক্ষুদে ছাত্র ও সেরা ২৪জন মাকে সংবর্ধনা প্রদান, ক্লাষ্টারের ৯জন অবসরপ্রাপ্ত শিক্ষকককে বিদায় সংবর্ধনা প্রদানসহ বিভাগ সেরা নির্বাহী কর্মকর্তা, জেলা সেরা শিক্ষা কর্মকর্তা ও উপজেলার ২০ জন টিচার কালচারাল ক্লাব সদস্যকেও সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় প্রাথমিক শিক্ষা পরিবার শমশেরনগর ক্লাষ্টারের আয়োজনে স্থানীয় জনমিলন কেন্দ্রে এই ব্যতিক্রমী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগ সিলেট বিভাগীয় উপ পরিচালক তাহমিনা খাতুন।
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বায়েজীদ খানের সভাপতিত্বে ও শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মো: কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, পিটিআই সুপারেনটেনডেন্ট এ কে এম সাইফুল ইসলাম, সিলেট বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে চারটি ইউনিয়ন শমশেরনগর, মুন্সীবাজার, পতনউষার ও আলীনগর নিয়ে গঠিত শমশেরনগর ক্লাষ্টারের সরকারী প্রাথমিক শিক্ষকরা অংশগ্রহন করেন। এই ক্লাষ্টারের ২৪টি স্কুলের ২৪ জন সেরা মাকেও সংবর্ধনা প্রদান করা হয়। কিছু দিন পূর্বে এই ক্লাষ্টার থেকে অবসরগ্রহনকারী ৯জন প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা, সিলেট বিভাগের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেনকে সংবর্ধনা, প্রাথমিক বিভাগে দেশ সেরা নৃত্য শিল্পী শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রিয়াদুল ইসলাম মাহিনকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া কমলগঞ্জ টিচার্স কালচারাল ক্লাবের ২০জন সদস্যকেও একই মঞ্চে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।