আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

বন বিভাগের অনুমতি ছাড়াই শতবর্ষী গাছ কাটল বাগান কতৃপক্ষ

মু রিমন ইসলাম শ্রীমঙ্গল প্রতিনিধি ::

মৌলভীবাজারের শ্রীমংলে শতবর্ষী গাছ কেটে নিয়েছে চা বাগান কর্তৃপক্ষ। এবং এই গাছ কাটার জন্য মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লছনায় এলাকায় সাতগাঁও চা বাগান কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ গাছ কাটার অনুমিত দিয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে বিশালাকৃতির একটি শিরিষ গাছ কাটে। গাছ কাটার সময় বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম উপস্থিত থেকে দিক নির্দেশনা দিয়েছেন।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, এই কাটা গাছ রাস্তায় ফেলে রাখায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়।

এই গাছ কাটার জন্য ব্যাপারে সাতগাঁও চা বাগানের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, গাছটি কাটার জন্য সড়ক ও জনপদ বিভাগ আমাদের চিঠি দিয়েছে। তাই আমরা গাছটি কাটছি।

এদিকে, সড়ক ও জনপদ বিভাগ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি আমাদের গাছ নয়। এই গাছটি কাটার ব্যাপারে আমরা কাউকে কোনো ধরনের চিঠিপত্র দেইনি।

হাইওয়ে পুলিশ সাতগাঁও ফাড়ির ইনচার্জ নান্নু মন্ডল বলেন, এই বিশালাকৃতি গাছটি কাটা এবং গাছটি কেটে শত শত যানবাহনের প্রতিবদ্ধতা সৃষ্টি করা দুটোই অপরাধ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এ প্রসঙ্গে, ঘটনাটি আমি শুনেছি। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বনবিভাগকে নির্দেশ দিয়েছি। তারা ঘটনাস্থলে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।