আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে সুবর্ণ জয়ন্তি উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দুর্গম কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে ২ দিনব্যাপী প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর (খাসিয়াদের ধর্মীয় সংগঠন) ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। বৃহত্তর সিলেট বিভাগের ৩০টি খাসিয়া পুঞ্জির প্রতিনিধিদের নিয়ে গত শনিবার (১৪ এপ্রিল) বেলা ২টায় উৎসব শুরু হয় এবং রোববার বিকাল ৩টায় এ সুবর্ণ জয়ন্তি উদযাপনের সমাপ্তি ঘটে।
প্রেসবিটারিয়ান শ্রীমঙ্গল ও বড়লেখা অঞ্চলের মডারেটর রেভা এবরিসনের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তির আলোচনা পর্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভারতের কেজিপি (মেঘালয় অঞ্চলের) এ্যাসেম্বলী রেভাই এল খারমাউফ্লাং। দুই দিনের এ সভায় নিজেদের ও দেশের সমৃদ্ধি কামনা করে যীশুর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। সভায় খাসিয়া ভাষায় আলোচনাকালে নিজিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তা নিজেরা বসে সমাধানের চেষ্টার কথা বলা হয়। ধর্মীয় সংগীতও পরিবেশন করা হয় অনুষ্ঠানে। আদিবাসী খাসিয়াদের ধর্মীয় সংগঠন প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর এই সুবর্ণ জয়ন্তিতে সিলেট বিভাগীয় প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীল যুগ্ম সাধারন সম্পাদক লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনও উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা যায়, ৩০ খাসিয়া পুঞ্জি থেকে নারী-পুরষ মিলিয়ে ৭০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এই সুবর্ণ জয়ন্তিতে অংশগ্রহনকারী লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির প্রতিনিধি সাজু মারচিয়াং জানান, মূলত এটি একটি ধর্মীয় সংগঠন। আর কালেঞ্জী খাসিয়া পুঞ্জিতে এ সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার এ বিশেষ সভার আয়োজন করা হয়েছিল।