আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

সরকার কৃষি ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে ——-উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান শেখ হাসিনার সরকার কৃষি ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে। আজ চারিদিকে তাকালে প্রকৃতি অপরূপ সাজে সবুজ ধানে মাঠ ভরে গেছে। কৃষকরা মনের আনন্দে ধান কাটা শুরু করেছে। সরকার কৃষকদের নানা ভ‚র্তকি দিয়ে কৃষি সরঞ্জামসহ সার, বীজ, নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছে। কৃষকের মুখে হাসি ফোঁটানোর জন্য আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সোমবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: সামছুউদ্দিন আহমদ।
উল্লেখ্য, খরিফ-১/২০১৮-২০১৯ মৌসুমে উফশী ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও (সেচ সহায়তা) ও আগাছাদমন বাবদ ২০৫০ কৃষককে নগদ ৩০ লক্ষ ৫২ হাজার টাকা প্রদান করা হয়। প্রতি কৃষক ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও সেচ এর জন্য নগদ ৫০০ টাকা পাচ্ছেন।
নোট: ছবি সংযুক্ত।

কমলগঞ্জে ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয় উপস্বাস্থ্য (আরডি) কে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপস্বাস্থ্য (আরডি) কে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উন্নীত করণ উপলক্ষে নব নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি । স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এতে ব্যয় হবে ১ কোটি ৫৬ লক্ষ টাকা।
নোট: ছবি সংযুক্ত।

৩০ লক্ষ টাকা ব্যয়ে কমলগঞ্জ থানা জামে মসজিদের উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
৩০ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মোক্তাদির পিপিএম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ প্রমুখ। এ সময় উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ থানা জামে মসজিদের উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন।
পরে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।