আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজার শ্রীমঙ্গলে সাংবাদিক বিকুল চক্রবর্তীর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি::

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে প্রকাশিত “আপন আলোয় বিশ্বভুবন” সংকলণে কোন তথ্য বিকৃতি না থাকার পরও সংকলনে কাল্পনিক বিকৃতির অভিযোগ এনে বিতরণ প্রকৃয়ায় বাঁধা প্রদান ও সাংবাদিক বিকুল চক্রবর্তীকে হয়রানী করতে মিথ্যা এবং ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের হবিগঞ্জ রোডস্থ শিরিষ তলায় আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মৌলভীবাজার জজ কোর্টের পাবলিক পসিকিউটর এডভোকেট এ এস এম আজাদুর রহমান।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন  দৈনিক বাংলার দিন এর সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বকসি ইকবাল, প্রাক্তন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম, ন্যাপ নেতা নিহারেন্দু হোম সজল, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, অনলাইন প্রেসক্লাব এর সভাপতি আনিসুল ইসলাম আশরাফি, জাতীয় পার্টির নেতা সাজ্জাদুর রহমান, সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, মাইটিভি প্রতিনিধি সঞ্জয় কুমার দে, চ্যানেল নাইনের প্রতিনিধি ইমন দেব চৌধুরী, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, বঙ্গকবি লুৎফুর রহমান ও সাংবাদিক এস কে দাশ সুমন প্রমূখ।

এ ছাড়াও মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন সম্প্রদায়ের শতাধিক লোক অংশ নেন।

বক্তারা বলেন, বিকুল চক্রবর্তী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করে তা নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেয়ার কাজ করছেন। তাঁর এই কাজকে বাঁধাগস্থ করতে একটি প্রতিক্রিয়াশীলচক্র নিজেদের স্বার্থ হাসিলে ও প্রতিহিংসা পরায়ণ হয়ে এ হেন ঘৃণ্যকাজে লিপ্ত হয়েছেন।

এ সময় প্রেসক্লাব সভাপতি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জজকোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট এ এস এম আজাদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মামলাকারী সাইফুল ইসলাম পেট্টলবোমা মামলা ও পুলিশ এসোল্ট মামালার চার্জশীট ভুক্ত আসামী এবং সে জামাত বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। তাই শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার কারনে মামলাকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে ২১১ ধারায় মামলা দায়ের করার অনুমতি প্রদানের জন্য মানববন্ধন থেকে স্বরাষ্ট মন্ত্রীর প্রতি জোর দাবী জানান।