আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে বন আইনে সাজাপ্রাপ্ত আসামী কুমিল্লা থেকে গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বন আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রহিম (৪০)-কে কুমিল্লার বুড়িচং বাজার থেকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ এর নেতৃত্বে এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। বুধবার আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ জানান, ২০০৪ সালে বন আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের আব্দুল আলীম এর পুত্র আব্দুর রহিম (৪০) দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের সহায়তায় বুড়িচং বাজারের একটি ফার্নিচার দোকান থেকে আব্দুর রহিমকে আটক করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোকতাদির পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।