আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামিক মিশন, শমশেরনগর এর উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শমশেরনগর ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসাব সহকারী মো. খাইরুল আমীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম। আলোনায় অংশ নেন আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, বিএএফ শাহীন কলেজের ধর্মীয় শিক্ষক মাও: মিজানুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, ইসলামিক মিশন এর হোমিও চিকিৎসক মাও: সরফুদ্দীন হোসেন চৌধুরী প্রমুখ। আলোচকরা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে যুবসমাজকে সচেতন করে তোলা এবং এগিয়ে আসার আহŸান জানান। আলোচনা সভা শেষে শমশেরনগর ইসলামিক মিশন এর উদ্যোগে জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ ৯ জন মহিলাকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।