আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

আমি ঈর্ষান্বিত (অমিত দেব নাথ)

আমি ঈর্ষান্বিত,
তোমার নিষ্পাপ নয়নে কেউ একজন তাকায় অপলকে,
নিদ্রাহীন দৃষ্টিতে তোমাকে দেখে
লজ্জায় তুমি লাল হয়ে যাও
হারিয়ে যাও অজানা কোন সুখে।

আমি ঈর্ষান্বিত,
তোমার কোমল হাতে কেউ একজনের স্পর্শ
সেই হাতে নেই নিকোটিনের দুর্গন্ধ
নিরলস তুমি হেটে বেড়াও
তোমার তরে কেউ একজন হয় অন্ধ।

আমি ঈর্ষান্বিত,
কেউ একজন তোমায় জড়িয়ে ধরে
ভেজা চুলের মৃদু গন্ধ অনুভব করে
নীরবতায় মগ্ন থাকো তুমি
ভালোবাসা হয় অন্তরে অন্তরে।।

আমি ঈর্ষান্বিত,
তোমার কপালে কেউ একজন চুমু খায়
ধীরে ধীরে তোমায় আদর বিলায়
চোখ বন্ধ করে হারাও তুমি
নিষ্পাপ ভঙিমায়।

আমি ঈর্ষান্বিত,
কেউ একজন তোমায় নিয়ে গান গায়
সুরের ভুবনে নিজেকে ভাসায়
প্রশংসা কুড়ায় তোমার
তুমি থাকো শিল্পীর অন্তর ভাবনায়।

আমি ঈর্ষান্বিত,
তুমি কেউ একজনের কবিতার কারন
ভালোবাসায় পূর্ণ কবিতার প্রতিটি চরণ
তোমার বসবাস মন মন্দিরে কবির
তোমা ভিন্নে শ্রেষ্ঠ সৃষ্টির মরণ।

আমি ঈর্ষান্বিত।
আমি ঈর্ষান্বিত।
আমি ঈর্ষান্বিত।