দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে চকি ভ্যান উল্টে তামাক চাষী নিহত হয়েছে। মরহুমের লাশ বুধবার বাদ আসর নিজ বাড়ীতে দাফন করা হয়েছে। পরিবার সুত্রে জানা যায় ১৮ এপ্রিল বুধবার সকাল ৮ টার দিকে ফিলিপনগর এলাকার তামাক চাষী জহুরল ইসলাম (৪৫) তামাক বিক্রির উদ্দ্যেশে ফিলিপনগর হাইস্কুল পাড়া গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে নাহারুল ইসলাম (৩৫) এর ইঞ্জিন চালিত চকি ভ্যান ভাড়া করে নিজ বাড়ী থেকে রামকৃষ্নপুর ইউপির ভাগজোত মোড়ে তামাক ক্রয় কেন্দ্রে যাওয়ার পথে গাড়িটি খাদের মধ্যে পড়ে উল্টে গেলে, সে তলে পড়ে ঘটনা স্থলে মৃত্যু হয়। তার লাশ ঐ দিন বাদ আসর জানাযা শেষে নিজ বাড়ীতে দাফন করে।
দৌলতপুর চকি ভ্যান উল্টে তামাক চাষী নিহত
Catagory : মৌলভীবাজার | তারিখ : এপ্রিল, ১৯, ২০১৮, ১২:৪১ অপরাহ্ণ • ০ বার পঠিত






