আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে গরিব ও দু:স্থ লোকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের নয়াবাজারে গত বৃহষ্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা সমাজকল্যান সমিতি, কাতার এর উদ্যোগে অর্ধশত গরিব ও দুস্থ মহিলাদের মধ্যে একটি করে মশারী ও হাঁস মুরগী পালনের জন্য নগদ দুই হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ,
মৌলভীবাজার জেলা সমাজকল্যান সমিতি, কাতার এর সভাপতি মো: মিছবা উদ্দিন চৌধুরী চিনুর সভাপতিত্বে ও সমাজকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রাজনীতিবিদ অলি আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমাজকল্যান সমিতি, কাতার এর সহ সভাপতি মো: হারুনুর রশীদ আইয়ুব, সাধারণ সম্পাদক শফিউল আলম মানিক, সমাজসেবক লোকমান আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক সঞ্জয় কুমার দে, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, আব্দুস সোবহান বাবু, সায়েক আহমদ, মহিলা সদস্যা রেফা বেগম প্রমুখ।∼′
সভায় বক্তারা দরিদ্র পরিবারগুলোকে আত্মনির্ভরশীতা অর্জনে সহায়তার জন্য ভবিষতে আরো উদ্যোগ নেয়ার আহবান জানান।