মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজার সদর উপজোর বর্ষিজোড়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রুবি বেগম (৫০), আফিকুল ইসলাম রকি (২৮) ও তামান্না আক্তার (২০) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘঠনায় আজাদুর রহমান বাদী হয়ে একই গ্রামের রেদওয়ান মিয়া (২০), হৃদয় মিয়া (১৮), সুলতান আহমদ বাচ্ছু (৫৬), আমিনা খাতুন সেলি (৫০) ও স্বপ্না বেগম (৪৫)কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত গুরুতর আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






