আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল ২৪ এপ্রিল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, প্রভাতী ফার্মেসীকে ২ হাজার টাকা, ভাই ভাই রেষ্টুরেন্টকে ১ হাজার ৫ শত টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল হাই ও কমলগঞ্জ থানা পুলিশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।