আজ-  ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা «» কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান «» দুনিয়ার মজদুর এক হওচা শ্রমিক সংঘ «» মাওলানা মোশাহিদ আলী আজমী ছাহেব রহ একজন আর্দশবান শিক্ষক ও মানবিক মানুষ ছিলেন।  «» কমলগঞ্জে ছয়চিরি দিঘীর পাড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা মঙ্গলবার শুরু «» চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাঅবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক «» Move to Rehabilitate Bank Looters is Self-Defeating: TIB «» শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

কমলগঞ্জের শমশেরনগরে বণিক কল্যাণ সমিতির বর্ষবরণ,

দেশে গণতন্ত্র আছে বলেই সমালোচনা করা যাচ্ছে
—–উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশে গণতন্ত্র আছে বলেই সমালোচনা করা যায়। যদি গণতন্ত্র না থাকতো তাহলে অপসমালোচনা করলেই আইনের আওতায় এনে শাস্তি দেয়া হত। শেখ হাসিনার সরকার সংবাদপত্র ও সাংবাদিকতাকে স্বাধীন করে দিয়েছেন। সাংবাদিকরা নানা বিষয় খোঁজে খোঁজে লেখনীর দ্বারা উপস্থাপন করে থাকেন। অবাধ স্বাধীনতা থাকার কারণেই মানুষ সবকিছু জানতে পারছেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে বিশে^র সাথে তাল মিলেয়ে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্যয় আয়ে রূপান্তরিত হয়েছে। তিনি বলেন, রাজনীতি করলে সমালোচনা থাকবে। তবে অতিরঞ্জিত কোন কিছুই শোভা পায় না। নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ করবে। এই সীমানা নিয়ে কাউকে হেয় করে দোষারূপ করা সমুচিত নয়। আগামী ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে তাই আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি বুধবার (২৫ এপ্রিল) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরগর বণিক কল্যাণ সমিতির আয়োজনে ১৪২৫ বঙ্গাব্দ বর্ষবরণ উপলক্ষে স্থানীয় রেলওয়ে মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে এবং গোপাল বর্মা মণি ও আবেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুদ্দীন খান, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো: দুরুদ আলী. শমশেরনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন বর্ম্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম, এ, আউয়াল (উজ্জল)।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি আরো বলেন, বাঙালি ঐতিহ্য হচ্ছে মঙ্গলযাত্রা। নববর্ষ উদযাপন যদি না হয়, তাহলে বাঙালি জাতির জন্য একটি ঘাটতি থেকে যায়। বাণিজ্যে বসতি লক্ষী। এই অলংকারকে সকলের ধরে রাখতে হবে। নববর্ষ একে অপরের প্রতি সেতুবন্ধন সৃষ্টি হয়। তিনি শমশেরনগর বণিক কল্যাণ সমিতির দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, দ্রæত যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে এবং পর্যায়ক্রমে সকল দাবি পূরণ করতে কাজ করা হবে। এর আগে শমশেরনগর বণিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সকল অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রাত ১টা পর্যন্ত অনুষ্ঠান চলে।
নোট: ছবি সংযুক্ত।

কমলগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও আহমেদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় এনজিও সংস্থা সূচনা কর্মসূচী, কমলগঞ্জ এর উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
“খাদ্যের কথা ভাবলে-পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা সূচনা কর্মসূচী কমলগঞ্জের ফিল্ড ফেসিলিটেটর প্রদীপ কুমার মোহান্ত, ফিল্ড ফেসিলিটেটর আহাদ মিয়া, প্রশাসন ও অর্থ কর্মকর্তা মোতাহার হোসাইন, গভারনেন্স এন্ড কমিউনিটি ডেভেলপম্যান্ট অফিসার সাইকা উম্মাসীহ ও এবি এম মোয়াজ্জেম হোসেন।
আহমেদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিদের মধ্যে ১ম স্থান অধিকারী কাবিল মিয়া, ২য় স্থান অধিকারী খাদিজা আক্তার ও ৩য় স্থান অধিকারী সাইমা আক্তারকে পুরস্কৃত করা হয়।