আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই।

মু রিমন ইসলাম,
শ্র্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই। বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করেছে।
স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় শিমুল দেব বনরুইটিকে সবজি ক্ষেতের জালে আটকে থাকতে দেখেন। পরে সেটিকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তার পরিচর্যা করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এলাকাবাসী আমাদের হাতে বনরুইটি তুলে দেন। এর পিছনের পা দুটিতে সামান্য সমস্যা হয়েছে।
তিনি আরো জানান বনরুইটিকে চিকিৎসা শেষে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হবে।
বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির। এটি এক ধরণের স্তন্যপায়ী সরীসৃপ বন্যপ্রাণী। ইংরেজিতে বন্য প্রাণীটিকে চায়নিজ পেনগলিন বলা হয়।