আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধামূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কে.এস.এম. আরিফুল ইসলাম শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র উদ্যোগে অনুষ্ঠিত মেধামূল্যায়ন পরীক্ষা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ এপ্রিল’১৮ উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়। অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যক্ষ দিল আফরোজ বেগমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমদ সোহাইল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র উপদেষ্টা, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গলের সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জহর তরফদার, স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সভাপতি, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হাছান, ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ’ র অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি কল্যাণ দেব, বিটিআরআই উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গলের সিনিয়র সহকারী শিক্ষক, ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি রীতা দত্ত, ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের আইএসও, বিশিষ্ট চিকিৎসক ডা. পুষ্পিতা খাস্তগীর, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলার সভাপতি রহিমা বেগম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা এমএ রহীম নোমানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সহ-সভাপতি মো: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সঞ্জিত বিশ্বাস, যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো: আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাত সরকার, প্রচার সম্পাদক ছায়ারাণী দেব, মো: সেলিম উদ্দীন, মো: মহসিন উল্লাহ, আহমদ আলী প্রমুখ। অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, এবছর ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৪ জন মেধাস্থান অধিকার করে।