আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসত ঘরে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি ,

বুধবার ( ২৫ এপ্রিল) দিনগত রাতে রাজনগর সদর ইউনিয়ন ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে ফ্রিজ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তার মেয়ে শাহিনা বেগম (২৪) নিহত হন। এসময় দগ্ধ হন তার স্ত্রী রোকেয়া বেগম (৫৫)। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে  রোকেয়াও মারা যান।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন ওয়াছির মিয়ার ছেলে মুন্না আজিজ (২৭)। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে।

রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন  এ

তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, খবর পেয়ে শাহিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের

জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।