মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজারে কপিরাইট আইনে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে মৌলিক প্রকাশনা জমা দান ও ওঝইঘ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৬ এপ্রিল বৃহষ্পতিবার বিকেলে। হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে ও কালের কণ্ঠ শুভ সংঘের জেলা সাধারণ সম্পাদক তাকবীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার, ঢাকা’র বিবলিওগ্রাফার মুহাম্মদ মুসলীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক শ. ই. সরকার জবলু ও বাংলাদেশ গ্রন্থাগারিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মোকাম্মেল আলী মুন্না। বক্তব্য রাখেন- সাংবাদিক আব্দুল বাছিত খান, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মকবুল হুসাইন খান, বাংলাদেশ গ্রন্থাগারিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি আলী আহমদ, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা’র ল্যাবরেটরী সহকারী তানভীর আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের গ্রন্থাগারিক সৈয়দা দিলারা বেগম, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক আফরোজা খাতুন প্রমুখ। হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে বিকেল ৫টায় একই বিষয়ে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে। অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মশাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার, ঢাকা’র বিবলিওগ্রাফার মুহাম্মদ মুসলীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- সাংবাদিক শ. ই. সরকার জবলু ও বাংলাদেশ গ্রন্থাগারিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মোকাম্মেল আলী মুন্না। বক্তব্য রাখেন- অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও মৌলভীবাজার বাংলার নাট্যলোক এর সভাপতি দুরুদ আহমেদ, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা’র ল্যাবরেটরী সহকারী তানভীর আহমদ প্রমুখ। উল্লেখ্য- মৌলভীবাজারে ২০১৭-২০১৮ সালে প্রথম প্রকাশিত মৌলিক ও সৃজনশীল প্রকাশনা যেমন- বই, পত্র-পত্রিকা, সাময়িকী, ম্যাপ, দুষ্প্রাপ্য পান্ডুলিপি ইত্যাদি কপিরাইট আইনের আওতায় সংগ্রহের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের বিবলিওগ্রাফার ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মুসলিম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে মৌলভীবাজারে অবস্থান করছেন। এ প্রতিনিধি দল আগামী ২৯ এপ্রিল পর্যন্ত মৌলভীবাজার জেলা সদরে অবস্থান ও কার্যক্রম পরিচালনা করবেন। এসময় তারা কপিরাইট আইনে প্রকাশনা জমা দান, ওঝইঘ সেবাসহ জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করবেন। এরই ধারাবাহিকতায় হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে কপিরাইট আইনে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে মৌলিক প্রকাশনা জমা দান ও ওঝইঘ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরও উল্লেখ্য- সারাদেশ থেকে নতুন প্রকাশনা সংগ্রহ করা, সংগৃহীত তথ্যসামগ্রীর সমন্বয়ে বাংলাদেশ জাতীয় গ্রন্থপঞ্জি প্রকাশ এবং এগুলো গবেষণা/রেফারেন্স এর জন্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো জাতীয় গ্রন্থাগার। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত প্রতিনিধি দলকে নতুন প্রকাশনা সংগ্রহে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী, প্রকাশক, লেখক, গবেষক, সাংবাদিক, কলামিস্ট, কর্মকর্তা, গ্রন্থপ্রেমিক, পেশাজীবী, গ্রন্থাগারিক, শুভানুধ্যায়ীসহ সকলকে অনুরোধ জানানো হয়েছে।






