আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

শ্রীমঙ্গলে চা শ্রমিক খুন, আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রধান বাউড়ি (৪৫) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। এঘটনায় অভিযুক্ত রঞ্জিত বাউড়ি (৫০) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নে জাকছড়া চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত প্রধান বাউড়ি এই বাগানের মৃত নগেন্দ্র বাউড়ির ছেলে। এ ঘটনায় আটক রঞ্জিত বাউড়ি একই এলাকার লবিন বাউড়ির ছেলে।

শ্রীমঙ্গল থানার এস আই মো রফিকুর রহমান জানান, কথা কাটাকাটির জের ধরে পাশের বাড়ির রঞ্জিত বাউড়ি দেশীয় অস্ত্র দিয়ে প্রধান বাউড়িকে বুকে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রঞ্জিত বাউড়িকে আটক করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে  গোপেশ বাউড়ি বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।