আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি গত শুক্রবার বিকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামে ঘটে।
জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামের সুলতান মিয়া স্ত্রী ৩ সন্তানের জননী মিনা বেগম (২২) গত শুক্রবার বাড়ির সকলের অজান্তে বিষপান করে। সাথে সাথে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশকে জানিয়ে মিনা আক্তারের লাশ ময়নাতদন্ত করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি হাসপাতাল থেকে জানানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একটি সূত্রে জানা যায়, পারিবারীক বিরোধের কারণেই গৃহবধূ আত্মহত্যা করেছে।