আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে গৃহবধুর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ \ আটক-১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দেবর কর্তৃক পাঁচ সন্তানের জননী ভাবী রোকেয়া বেগম (৪৩)-এর গায়ে এসিড নিক্ষেপ করার অভিযোগ করা হয়। কমলগঞ্জ থানার পুলিশ এ ঘটনায় গৃহবধূর দেবর ময়ুর মিয়া (৪৫)কে আটক করেছে। এসিডদগ্ধ গৃহবধূকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে এ ঘটনা ঘটে।
এসিডদগ্ধ রোকেয়া বেগমের ছেলে রোমান আহমদ অভিযোগ করে বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চাচা ময়ুর মিয়া (৪৫) ও তার সহযোগী মিলাদ মিয়া (২৭) গৃহবধুর উপর এসিড নিক্ষেপ করে। এসিডে গৃহবধুর গলা, কপাল, হাত ও বুকের কিছু অংশ ঝলসে যায়। গৃহবধুর চিৎকারে এসিড নিক্ষেপকারীরা পালিয়ে গেলে পরে বাড়ির লোকজন তাকে (রোকেয়া বেগমকে) উদ্ধার করে রাতেই প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলায় সার্জারী বিভাগের মহিলা ওয়ার্ডের ২২নং বেডে ডা: সুব্রত রায়ের তত্ত¡াবধানে আছেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের ডা: সুব্রত রায় জানান, রোকেয়া বেগম চিকিৎসাধীন আছেন। মেডিক্যাল বোর্ডের পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে এটি আসলে এসিডদগ্ধ কি না ?
এসিডের শিকার গৃহবধুর স্বামী হুছন মিয়া জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতার জের ধরে আমার ছোট ভাই ময়ুর মিয়া ও তার সহযোগী মিলাদ মিয়া এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদাল হোসেন ও স্থানীয় সদস্য কে মনিন্দ্র সিংহ জানান, জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলছিল। তাদের ধারনা এ বিরোধেই এসিড নিক্ষেপের এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী আব্দুর রহমান, শামীম মিয়াসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, রোকেয়া বেগমের স্বামী হুছন মিয়ার সাথে তার ভাই ময়ুর ও আত্মীয় মিলাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ঝগড়া বিবাদ রয়েছে। শনিবার দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকতাদির হোসেন পিপিএম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক কৃষ্ণমোহন দেব নাথসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মিলাদ মিয়াকে পাওয়া না গেলেও ময়ুর মিয়ার স্ত্রী ইয়ারুন বেগম তার স্বামী কর্তৃক রোকেয়া বেগমকে এসিড নিক্ষেপের কথা অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ ষড়যন্ত্র।
তবে কমলগঞ্জ থানায় আটক ময়ূর মিয়া পারিবারিক বিরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি তিনি তাদের উপর আদালতে একটি মামলা করেছেন। আর এ মামলা করার কারণে ভাই হুছন মিয়া ও তার স্ত্রী রোকেয়া নিজেরাই পরিকল্পিতভাবে এসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে। সাথে সাথে পুলিশ দিয়ে তাকে আটকও করিয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম মৌখিকভাবে অভিযোগ গ্রহন ও অভিযুক্ত ময়ুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার সত্যতা নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
কমলগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।
জানা যায়, ১নং রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রনজিত মলি¬কের একামাত্র পুত্র দেড় বছরের শিশু ঋতিক মল্লি¬ক বাড়ীর সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে ভেসে উঠলে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র শিশু মৃত্যুবরণ করায় পিতা মাতা ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নোট: ছবি সংযুক্ত।

কমলগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামে।
জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামের সুলতান মিয়া স্ত্রী ৩ সন্তানের জননী মিনা বেগম (২২) গত শুক্রবার বাড়ির সকলের অজান্তে বিষপান করে। সাথে সাথে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশকে জানিয়ে মিনা আক্তারের লাশ ময়নাতদন্ত করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি হাসপাতাল থেকে জানানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একটি সূত্রে জানা যায়, পারিবারীক বিরোধের কারণেই গৃহবধূ আত্মহত্যা করেছে।