আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আসন বিন্যাসের আপিল শুনানি শেষে চুড়ান্ত তালিকা প্রকাশ -৪ আসনভুক্ত হলো

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ জাতীয় সংসদের আসন বিন্যাসের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশনের চুড়ান্ত তালিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অখÐতা রক্ষা করেই ১০ বছর পর ৪টি ইউনিয়ন মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনভুক্ত হলো। গত ১৪ মার্চ নির্বাচন কমিশনের আসন বিন্যাসের খসড়া তালিকা প্রকাশের পর ২৩ এপ্রিল আপত্তি আপিলের শুনানি শেষে সোমবার (৩০ এপিল) নির্বাচন কমিশন চুড়ান্ত তালিকা ওয়েব সাইটে প্রকাশ করে। ফলে গত দুটি সংসদীয় নির্বাচনের পর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন আবারও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনভুক্ত হলো। 

জানা যায়, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জনসংখ্যা ও ভৌগলিক অবস্থানের উপর বিবেচনা করে সারা দেশের সংসদীয় নির্বাচনী আসন বিন্যাস করলে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসন কুলাউড়ার সাথে যুক্ত হয়েছিল। তার আগে কমলগঞ্জের এই চারটি ইউনিয়ন মৌলভীবাজার-৪ আসন (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)ভুক্ত ছিল। গত ১৩ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসন বিন্যাস করে আবারও কমলগঞ্জ উপজেলার উল্লেখিত চারটি ইউনিয়নে মৌলভীবাজার-৪ আসনভুক্ত করলে জনৈক হামিদুর রহমানের আপত্তি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় গত ২৩ এপ্রিল। এ শুনানির পর সোমবার (৩০ এপ্রিল) অপরাহ্নে নির্বাচন আপিল শুনানির রায় প্রকাশ করে কমলগঞ্জের শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নকে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনভুক্ত করেছেন। এ রায় ঘোষণার পর থেকে কমলগঞ্জের উল্লেখিত ৪টি ইউনিয়নবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক (বাদশাহ) ও আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবদাল হোসেন বলেন, গত ২০০৮ সালে কমলগঞ্জ উপজেলাকে খন্ডন করে এই চারটি ইউনিয়নকে মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) সাথে যুক্ত করলে গত ১০ বছর তারা নানা সমস্যায় ভোগছিলেন। এখন তাদের আর কোন সমস্যা থাকবে না।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলাকে অখন্ড রেখে এ উপজেলার চারটি ইউনিয়নকে মৌলভীবাজার-৪ আসনভুক্ত রাখার দাবিতে গত ২১ এপ্রিল শনিবার সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে চার ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচী পালনসহ প্রতিবাদ সভা করেছিলেন।