আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটি ও সিলেট যুব একাডেমীর আয়োজনে ইউসএআইডির জাস্টিস ফর অল প্রোগ্রাম-মৌলভীবাজার এর অর্থায়নে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারের সভাপতিত্বে ও ইউসএআইডির জাস্টিস ফর অল প্রোগ্রাম-মৌলভীবাজার এর উপজেলা ব্যবস্থাপক কৃষান তালুকদার (সন্তু) এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: দুলাল মিয়া, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, উপজেলা গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী আহম্মদ কয়েছ রাসেল, গ্রাম আদালত সহকারী মো: জুনেদ মিয়া, উপকারভোগী নারী জ্যোৎ¯œা বেগম, রুবিনা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা গরিব দুঃখীদের আইন সহায়তায় সম্ভাব্য সমস্যা ও সমস্যা দূরীকরণ নিয়ে আলোচনা করেন। সভায় সরকরি/বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।