আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা «» মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি «» শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বকশী সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা «» সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা «» ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা «» কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে  এক বছরের শিশুর মৃত্যু «» বগুড়া সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ প্রকাশের জের মৌলভীবাজারে সাংবাদিক পরিবারকে গুম করার হুমকি

মু রিমন ইসলাম,
শ্রীমঙ্গল প্রতিনিধি::

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পাহাড়ি এলাকায় সরকারি খাস জায়গা দখল করে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে রিসোর্ট নির্মাণ, শ্রীমঙ্গল স্টেশন সড়কের সংস্কার কাজে ঠিকাদারের ব্যাপক দুর্নীতি ও মাদক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন গাজী টিভি ও সারাবাংলার প্রতিনিধি হৃদয় দেবনাথ।ল

হৃদয় দেবনাথ জানান, তার সংবাদ প্রকাশের পর পরই স্টেশন সড়কের সংস্কার কাজে দুর্নীতি পেয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেন সংস্কার কাজ। সেই সঙ্গে পাহাড় কাটায় জড়িত থাকার প্রমাণ পেয়ে প্রভাবশালী তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

তিনি আরো জানান, সম্প্রতি শ্রীমঙ্গলে মাদকের ওপর তথ্য সংগ্রহ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালান মাদক ব্যবসায়ী রাজন ও তার দলবল। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রায় একমাস শয্যাশায়ী থাকার পর কিছুটা সুস্থ হন তিনি। সম্প্রতি তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান।

হৃদয় দেবনাথ দাবি করেন, ‘সম্প্রতি কিছু অপরিচিত লোকজন আমাকে অনুসরণ করছে। গত দুই দিন আগে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিক থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল এসে আমার সামনে থামে এবং আমাকে ও আমার পরিবারকে গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। তবে তিনজনের কাউকেই আমি আগে কোনোদিন দেখিনি। সেদিন থেকে আমি ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধই করে দিয়েছি।’

থানায় জিডি করার বিষয়ে হৃদয় দেবনাথ বলেন, ‘পুলিশের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। মাদক ব্যবসায়ীদের হামলায় যে দিন আমি মরতে মরতে বেঁচে গেছি সেদিন জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই আমি শ্রীমঙ্গল থানার ওসি নজরুল সাহেবকে ফোন করি!দ্রুত যদি পুলিশ যেত তাহলে হামলাকারীদের আটক করতে পারতো কিন্তু তা না করে ফোন করার এক ঘন্টা পরে তিনি পুলিশ পাঠিয়েছেন। এসময়ের মধ্যে ওরা পার্শ্ববর্তী ভারত সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়! তাৎক্ষণিক সময়ে যদি পুলিশ যেত তাহলে আমার শরীরেরও এত অবনতি হতো না।’

হৃদয়ের স্ত্রী পূরবী ধর বলেন, ‘আমি সরকারি চাকরি করি কিন্তু অফিসে যেতে সবসময় একটা ভয় কাজ করে প্রায়দিনই অফিসে ভয়ে যেতে পারি না। এদিকে আমার বাচ্চাদের স্কুলে পাঠাতেও ভয় হয়। ছেলেকে একদিন স্কুলে পাঠালে চারদিন পাঠাই না। সোজা কথা প্রতিটা সেকেন্ড আতঙ্কে কাটছে আমাদের।’