আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন কুলাউড়া উপজেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের (রেজিনং বি-১৯৯৮) মৌলভীবাজার জেলা শাখার অধিনে কুলাউড়া উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার (৩ মে) ফেডারেশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ শিবলু আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলিম উদ্দিন হালিম স্বাক্ষরিত কুলাউড়া উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন। নবগঠিত কুলাউড়া উপজেলা শাখার কমিটি বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়।
অনুমোদন পাওয়া কমিটির সভাপতি হলেন, শ্রমিক নেতা মোঃ আলী হাসান জাহাঙ্গীর ,সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুুম (জালালী), সহ-সভাপতি মোঃ আব্দুস শুকুর , সাধারণ সম্পাদক সোহাগ মিয়া সহ-সাধারণ সম্পাদক মোঃ আজাদুল ইসলাম জুনেদ, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ , কোষাধ্যক্ষ মোঃ ওয়াতির মিয়া, দপ্তর সম্পাদক আজিজুর রহমান শামীম, প্রচার সম্পাদক জায়েদ আহমদ, লাইন সম্পাদক সুজেল আহমদ ও সদস্য হায়দার মিয়া ,শোয়েব আহমদ এপলু, মোঃ কালাম ভান্ডারী ।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সামনে কুলাউড়া উপজেলা শাখার শ্রমিক নেতাদের কাছে নতুন অনুমোদন পাওয়া এই কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন, জেলা সভাপতি শিবলু আহমেদ ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম ।