আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

শ্রীমঙ্গলে মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের শুভ উদ্বোধন

 এহসান বিন মুজাহির ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকায় মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার ৪ মে সকাল সাড়ে দশটায় সম্পন্ন হয়।ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী। আলহাজ্ব মোঃ খলিলুর রহমানেরর সভাপতিত্বে ও মৌ শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকের পরিচালক ডা. মোঃ একরামুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জনাব জহর তরফদার, মৌলভীবাজার কৃষি ব্যাংক এর অডিট অফিসার মোঃ শফিকুর রহমান, লেখক মৃদুল কান্তি পাল মলয়, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির, শাহী ফার্মেসীর সত্তাধিকারী মৌলানা আবু বকর সিদ্দিকী, শ্রীমঙ্গল মডেল একাডেমী এন্ড বিএম কলেজ স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ। উদ্বোধনীর দিন সকাল থেকে শতাধিক রোগীর ডায়াবেটিস ও প্রায় অর্ধ শতাধিক রোগীর প্রেসার পরীক্ষা হয়। অনুষ্ঠানেনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।