আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে লাঘাটা ছড়ায় ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে লাঘাটা ছড়ার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। গত রোববার (৬ মে) সন্ধ্যায় আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তির সিএনজি অটোরিক্সা চালক আজমত মিয়ার ছেলে রাশেদ মিয়া (৫) লাঘাটা ছড়ায় ডুবলে সোমবার (৭ মে) সকাল ৭টায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রাম এলাকায় একই ছড়ায় তার ভাসমান লাশ পাওয়া যায়।রোববার শিশু রাশেদ ভরা লাঘাটা ছড়ায় পড়ে গেলে অনেক খোঁজেও তাকে পাওয়া যায়নি।সোমবার সকালে তার লাশ ভেসে উঠে। গ্রামবাসীরা লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তনর করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষে রোববার রাতে কমলগঞ্জ থানায় নিখোঁজ বিষয়ে একটি সাধারন ডায়েরী করা হয়েছিল। লাশ উদ্ধারের খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল শিশুর লাশটি গ্রহন করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়। শিশু রাশেদুলের বাবা আজমত মিয়া শিশু পুত্র ভরা ছড়ার পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অসাবধানতা বশত: এ দুর্ঘটনাটি ঘটেছে। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক (বাদশা ছড়ায় ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম লাঘাটা ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু ও লাশ মযনা তদন্তে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।