আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান করে ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারঃ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৮ মে মৌলভীবাজার জেলার সদর উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রতিষ্ঠান গুলো ১. ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করার দায়ে মফিজ মিট হাউজকে ২ হাজার টাকা, ২. একই অপরাধের দায়ে রাসেল মিট হাউজকে ২ হাজার টাকা, ৩. ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন)আইন অনুযায়ী তামাকজাত দ্রব্যের প্যাকেটে উক্ত পন্য ব্যবহারে সৃষ্ট ক্ষতি সম্পর্কে ছবি না থাকায় আব্দুল মালেক খান স্টোরকে ২,০০০ টাকা, ৪ . ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন)আইন অনুযায়ী তামাকজাত দ্রব্যের প্যাকেটে উক্ত পন্য ব্যবহারে সৃষ্ট ক্ষতি সম্পর্কে ছবি না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রির দায়ে জয় গুরু ভান্ডারকে ৫,০০০ টাকা, ৫। মুরগির বর্জ্য আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করার দায়ে হামজা পোল্ট্রি হাউজকে ১,০০০ টাক, ৬. ঔষধের নির্ধারীত দাম কেটে অতিরিক্ত মূল্য লিখে বিক্রি করার দায়ে মহসিন ড্রাগ হাউজকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। সহযোগীতায় ছিলেন মৌলভীবাজার জেলা ক্যাব কমিটির সভাপতি এডভোকেট জনাব আবু তাহের, সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর জনাব শেকর কান্তি পাল, সদর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলিয়া খানম এবং সদর মডেল থানার পুলিশ ফোর্স।