আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

রাজনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশেন কর্মশালা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

রাজনগরে জেলা তথ্য অফিসের আয়োজনে যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশ সুরক্ষা, জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশেন কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত হয়েছে আজ ৯ মে দুপুরে। রাজনগর (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ এর সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, ডাঃ বর্ণালী পাল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশেন কর্মশালায় সমাজকর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ডাক্তারসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।