আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ: ৪২টি জিপিএ ফাইভসহ শতকরা পাশের হার ৯৮%

::  মানসম্মত ও যুগোপযুগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষা ২০১৮’র ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) সকাল সাড়ে দশটায় বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ।
তিনি বক্তৃতায় বলেন-সন্তানদের ভবিষ্যতের জন্য একজন মা হলেন নির্দেশক, আমরা হলাম অনুঘটক। সন্তানই হলো মায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ যারা সমাজের উঁচু পদে অবস্থান করছে সেক্ষেত্রে  মায়েদের অবদান সবচেয়ে বেশি। একজন শিক্ষিত মা পারে একজন শিক্ষিত সন্তান উপহার দিতে। ফলশ্রুতিতে একজন মা’ই ভূমিকা রাখতে পারে একটি আদর্শ জাতি গঠনে। বর্তমান সময়ে মায়েদের শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে সন্তানদের ও শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেন-পৃথিবীর বড় শিক্ষক হলো মা। তিনি উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেমন আমাদের ডাকে সাড়া দিয়েছেন ঠিক তেমনি আপনার সন্তানরা যেন নিয়মিত স্কুলে আসে সেদিকে নজর রাখবেন। তাই হয়তো নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো’। মায়েদের সচেতনতাই সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। এই সুনাগরিক গড়ে তোলার প্রাথমিক ধাপটিতে মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালকমন্ডলীর সদস্য  মুহাম্মদ নাদির হোসেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শেখ ফয়সল আহমদ,  আলমিগর মিয়া, মহিন উদ্দিন, স্বরস্বতি রায়, মিনা বেগম, মুন্নি বেগম প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আশিকুর রহমান, আতিকুর রহমান, শারমিন জান্নাত, সাজেরা খাতুন ও জাকিয়া আক্তার।
প্রসঙ্গত, পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে এবং
বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও লেখাপড়ার মানোন্নয়নের স্বার্থে এই মা সমাবেশের আয়োজন করা হয়।