সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি ক্রসরোডে ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রীবাহি টমটম বাঁচাতে গিয়ে ঢাকা থেকে সিলেট গামী প্রাইভেটকার খাদে পড়ে ড্রাইভারসহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে শায়েস্তাগঞ্জ প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১১ মে) সকাল ১১ টায় ঢাকা থেকে সিলেটগামী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় যাওয়ার পথে একটি প্রাইভেটকার শায়েস্তাগঞ্জের দেউন্দি ক্রসরোডে ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রীবাহি টমটম বাচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ড্রাইভারসহ ৫জন আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস লোকজন সহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার ও একদল পুলিশ নিয়ে আহতদের উদ্ধার করে ক্লিনিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় চালক টমটম নিয়ে পালিয়ে যায় ।






