আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক শিশু মৃত্যু

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং রেল স্টেশন সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে রতন মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল ১১ মে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট রেল লাইনের সুতাং রেলস্টেশন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়,নিহত শিশু রতন মিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে নিজামপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মো:তাহির মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন বারবার হর্ন বাজিয়ে ঘটনাস্থল অতিক্রম করার পরেই দেখি রেললাইনে ২ থেকে ৩ গজের মধ্যে লাশটি পড়ে আছে। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পরে। এসময় স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাজিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে বিকাল ৪ টায় ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এদিকে শিশু রতন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করতো বলে স্থানীয় ইউপি সদস্য মো:মধু মিয়া নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান।