আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জের শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার দুপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
এএটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ বি এম আরিফুজ্জান অপুর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষিকা হোসনে আরা আক্তার ও হোসেন আহমদ কয়েছ-এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম, সুজা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ মো: মুর্শেদুর রহমান, শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, আব্দুল গফুর ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন বর্মা।
প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেন, পর্যায়ক্রমে এ বিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে। তবে শিক্ষকরা আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং শিক্ষার্থীরা নিজেদের থেকে আগ্রহ সৃষ্টি করে ভাল করে লেখাপড়া ভাল ফলাফল করতে হবে। এক দিন এ বিদ্যালয়ের ছাত্ররা দেশ পরিচালনার নেতৃত্ব গ্রহনও করতে পারে। সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।