আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির

স্টাফ রিপোর্টার::
দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে শ্রীঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ‘রঙিন স্বপ্ন, অালোকিত বাংলাদেশ’ শিরোনামে এক ইভেন্টের আয়োজন করা হয়।
রবিবার (১৩ মে) সকাল ১০টা থেকে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল প্রজেক্টের ইভেন্ট শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ইভেন্টে সাধারণ জ্ঞান, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফানুস খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
ছিল।
বেলা সাড়ে ১২টায় দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ছিল। শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ নাদির হোসেনে পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সুবিনয় পাল, সাংবাদিক আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক এহসান বিন মুজাহির, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রহিমা বেগম প্রমুখ
অনুষ্ঠানে ৫০জন দরিদ্র  শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেয়া হয়।