আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জে আগরচাষী শিল্প উদ্যোক্তা পরিষদের সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে টিলাবাজারে আগর চাষী শিল্প উদ্যোক্তা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় এ সভা অনুষ্ঠিত হয়। আগর চাষী কামিল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ। সভায় বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি, কাঠালকান্দি, শ্রীপুর, দক্ষিণ কানাইদাশী, গুলের হাওর, টিলাগাও, কালারায়ের বিল, ছয়ঘরি, গঙ্গানগর, উত্তর কানাইদাশী গ্রামের প্রায় দেড় হাজার একর জমিতে চারশ’ জন আগর চাষী থাকলেও বাজারজাত সমস্যা, সরকারি পৃষ্টপোষকতার অভাব, স্বল্প মূল্যে মহাজনদের কাছে বিক্রি এসব নানা সমস্যায় জর্জরিত। বক্তারা এসব এলাকায় স্বল্প সুদে ব্যাংক প্রদানের দাবি জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, সাইফুর রহমান, ইরফান আলম, মেহেরাজ আলী, আব্দুল্লাহ মিয়া প্রমুখ। সভায় রফিকুল ইসলাম মানিককে আহ্বায়ক এবং সাইফুর রহমান ও রওশন ইজদানীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আগর চাষী শিল্প উদ্যোক্তা পরিষদ গঠন করা হয়।