আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি

এহসান বিন মুজাহির:

 শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি কর্তৃক অনুষ্ঠিত মেধা মূল্যায়ন পরীক্ষা ২০১৭’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং শিক্ষা উপকরণ ২০১৮ জমকালো আয়োজনের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার ১৫ মে বিকাল মাড়ে ৩টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব।

বিশেষ অতিথির বক্তৃতা করের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি জহর তরফদার।

শ্রীমঙ্গল কিন্ডারগার্ডেন শিক্ষক সমিতির সভাপতি বিমান চন্দ্র দে’ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা আক্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি রহিমা বেগম, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মরতুজা, শ্রীমঙ্গল কিন্ডারগার্ডেন শিক্ষক সমিতির উপদেষ্টা ডা. একরামুল কবির প্রমুখ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির অন্তর্ভুক্ত প্রায় ১৭ টি স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সহকারী শিক্ষক এবং ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত
শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অর্ধশ’ ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ