আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দীপ্তনিউজঃ

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার (১৫ মে) দুপুরে জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে জুড়ী উপজেলার বিভিন্ন যায়গায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ১. তারা মিয়ার মাছের দোকানকে ২ হাজার  টাকা, চঞ্চল স্টোরকে ৩ হাজার টাকা, শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার টাকা, মিলন ষ্টোরকে ১ হাজার ৫শত টাকা । উল্লেখ্য তারা মিয়ার মাছের দোকানকে মাছ ওজনে কম দেওয়ায় একজন অভিযোগকারীর তাৎক্ষণিক লিখিত অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয় এবং জরিমানার পঁচিশ শতাংশ টাকা অর্থাৎ ৫ শত টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স।