আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ ও বৃদ্ধিতে কমলগঞ্জে ইসলামিক মিশনের কনফারেন্স অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার কেন্দ্রের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ ও বৃদ্ধির জন্য আলেম-উলামা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে কনফারেন্স-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ইসলামিক মিশন, শমশেরনগর কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসাব রক্ষক মো. খাইরুল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা কার্যালয়ের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, শাহীন আহমেদ, বিএএফ শাহীন কলেজের ধর্মীয় শিক্ষক মাও: মিজানুর রহমান, মাদ্রাসা শিক্ষক মাও: আয়াজ আহমেদ মোহাদ্দেসসহ মসজিদ ইমাম ও খতিববৃন্দ প্রমুখ।
আলোচকরা বলেন, হালাল উপার্জন দ্বারা যাকাত দেয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। তাই জুম’আর খুতবায় ও নামাজের সময়ে মুসল্লিগণের সম্মুখে ইমামদের এ বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করা। তাছাড়া নিজ নিজ অবস্থান থেকে যাকাতের অর্থ সংগ্রহ করে সরকারি যাকাত ফান্ডে জমা দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করাই ঈমানী দায়িত্ব।