আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

» অবৈধ হলে শ্রম পরিদপ্তর কিভাবে রেজিষ্ট্রেশন দিয়েছে ?

গত ১৩ মে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি ‘শ্রমিক (রেজিঃ নং চট্ট- ২৩৫৯) ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম এর দেয়া লিখিত বক্তব্যকে অসত্য ,কাল্পনিক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং বি-১৯৯৮) মৌলভীবাজার জেলা শাখা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের প্রেসক্লাবে অনারম্বন সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত কয়েক মাস যাবত জেলা অটোটেম্পু ,অটোরিকসা শ্রমিকদের নিয়ে নানা সমস্যা চলছে। এরই ধারাবাহিকতায় গত রোববার (১৩মে) এই প্রেসক্লাবে একই সময়ে মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিক্সা, মিশুক, সিএনজি সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ পাভেল মিয়া ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং বি-১৯৯৮) কে ভূয়া/অবৈধ উল্লেখ করে আপনাদের কাছে মিথ্যা ও ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্তি করেছেন।