আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জের কৃষ্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স ও ওয়াটার পট বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড ডে মিল শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে টিফিন বক্স ও ওয়াটার পট বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ মে) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইবুংতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, ইউ.আর.সি, ইন্সট্রাক্টর এস.এম.ফয়সাল আহমেদ, আদমপুর ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ভুঁইয়া, প্রধান শিক্ষক মোশাহিদ আলী, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক নূর উদ্দিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক শাহাজ উদ্দিন, প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ, প্রধান শিক্ষক সবুর মিয়া, সাংবাদিক শাব্বির এলাহী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।