আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে রমযান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি

কমলগঞ্জ প্রতিনিধি :

পবিত্র রমযান মাসকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফাউন্ডেশন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ কার্যালয়ের সিনিয়র ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরী। এর আগে মঙ্গলবার বিকালে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি ভানুগাছ বাজারসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা তালামীয সভাপতি এনামুল হক চৌধুরী তাওহিদ, সম্পাদক সোহেল আহমেদ সাদ্দাম, জেলা তালামীয সদস্য শাহ মো. আব্দুল জলিল। এদিকে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা শমশেরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার বিকালে শমশেরনগর রাজারে রমযান মাসকে স্বাগত জানিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রসেনা সভাপতি মাহমুদুল হক সুমন, ইউনিয়ন সেনা সভাপতি মুহিবুর রহমান রাসেল, সম্পাদক আহমেদ রাজু।