আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

কমলগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ মিডল ইষ্ট কর্তৃক ইফতারী সামগ্রী বিতরন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুরে বুধবার বিকালে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। কমলগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ মিডল ইষ্ট এর আয়োজনে পরিষদের সভাপতি দেলোয়ার আহমদ লোকমান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সোবহান বাবু, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান কামরান, মো: জুনেদ আহমদ, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিফজুর রহমান তুহিন। হাফিজ আব্দুল আহাদের পরিচালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন ছাত্রনেতা সিপার আহমদ, ব্যবসায়ী বাচ্চু খান, সানুর আহমেদ, শিবির আহমদ প্রমুখ। অনুষ্টানে জনপ্রতি ১ লিটার তেল, ১ কেজি চানার ডাল, ১ কেজি চানা, ১ কেজি পেঁয়াজ ও ১ প্যাকেট সেমাইসহ প্রায় ৭০ জনকে ইফতার সামগ্রী বিতরন করা হয়।