আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৫ মে মঙ্গলবার সকাল ১০টায়। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর সহযোগিতায় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার স্থানীয় সরকার, উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মাহবুবুল আলমের সঞ্চালনায় সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মোলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বলেন, গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা না থাকায় গ্রামে অনেক ছোটখাটো ঘটনা ঘটলেও সাধারণ মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন- যাতে অনেক সময় ও অর্থ ব্যয় হয়। অন্যদিকে, এসব মামলা পরিচালনা করতে জেলা আদালতগুলোকেও উল্লেখযোগ্য সময় ব্যয় করতে হয় বলে অনেক গুরুত্বপূর্ণ মামলা কম সময়ে পরিচালনা করা সম্ভব হয়না। ফলে, আদালতগুলোতে মামলার জট বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জেলা আদালতগুলো নিয়মিত সংশ্লিষ্ট মামলা গ্রাম আদালতে প্রেরণ করে। তিনি আরো বলেন, গ্রাম আদালতে মাত্র ১০-২০ টাকা ফি দিয়ে অল্প সময়ে বিচার পাওয়া যায়- যা সাধারণ গ্রামীণ জনগণের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতেও সহায়তা করে। তাই, তিনি গ্রাম আদালতের সেবা সম্পর্কে বিভিন্ন ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে সভায় উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, গ্রামে শান্তি বজায় রাখার জন্য গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাই, ঘরে বসেই যেন সাধারণ মানুষ গ্রাম আদালতের সেবা সম্পর্কে আরো বেশি জানতে পারে এজন্য গণমাধ্যমকে বিভিন্ন ইতিবাচক সংবাদ প্রচারে ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মৌলভীবাজার স্থানীয় সরকার, উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করার আহ্বান জানান। তিনি বলেন, এর ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের জবাবদিহিতা আরো বৃদ্ধি পাবে। তিনি এই বিচারিক সুবিধার কথা মৌলভীবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণ, বিশেষত নারীদের মাঝে পৌঁছে দেবার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় ইউএনডিপি-এর পক্ষে বক্তব্য রাখেন কমিনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট অর্পনা ঘোষ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মাহবুবুল আলম।
উপস্থিত সাংবাদিকবৃন্দ গ্রাম আদালতকে সক্রিয়করণের জন্য বিভিন্ন সুপারিশ ও পরামর্শ প্রদান করেন। মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিশেষ করে গ্রামীণ জনগণের কাছে গণতান্ত্রিক সুশাসন ও বিচারিক সুবিধা নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে থাকে।